বাহার,চট্টগ্রাম :
ব্লুমবার্গ ফিলানথ্রপিজ ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটির অংশ হিসেবে জিআরএসপি গত ১৭-১৮ আগস্ট ২০২৬ খ্রি. 'রোড ক্র্যাশ ইনভেস্টিগেশন' শীর্ষক প্রশিক্ষন কর্মশালার আয়োজন করে। উক্ত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি'র পুলিশ কমিশনার জনাব হাসান মো. শওকত আলী। প্রধান অতিথি উদ্বোধনী বক্তব্যে সড়ক দূর্ঘটনার অন্তর্নিহিত কারন শনাক্ত এবং তা প্রতিরোধে কার্যকর ব্যবস্হা গ্রহনের জন্য পুঙ্খানুপুঙ্খ ও তথ্য-প্রমানভিত্তিক দূর্ঘটনা তদন্তের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি'র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিন) জনাব মো. লিয়াকত আলী খানসহ সহকারী পুলিশ কমিশনার, পুলিশ পরিদর্শক, সার্জেন্ট,উপ-পরিদর্শক, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, বিআরটিএ এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তাবৃন্দ। কর্মশালা শেষে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া সর্বমোট ৭৪ জন অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেন।
Editor : Md.Moslauddin (Bahar) Cell: 01919802081 Dhaka Office :: Manni Tower, Road 09,House : 1258 Mirpur Dhaka. Cell:01747430235 email : manobsomoynews@gmail.com Chattogram office :: Lusai Bhaban,( 2nd Floor) Cheragi Pahar Circle, Chattogram. Cell: 01919802081
© All rights reserved manobsomoy