বিশেষ প্রতিনিধি: এম. নজরুল ইসলাম খান
চট্টগ্রাম মডেল স্কুলে ইন-হাউস শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
চট্টগ্রাম মডেল স্কুল -এ আজ ১৮ জুন ২০২৬ নিয়মিত ইন-হাউস শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার গুণগত মান উন্নয়ন, দক্ষ শিক্ষক তৈরি এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত এ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক এম. নজরুল ইসলাম খান।
তিনি বলেন, “মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হলে সর্বপ্রথম দক্ষ, প্রশিক্ষিত ও শিক্ষার্থীকেন্দ্রিক শিক্ষক গড়ে তুলতে হবে। একজন শিক্ষকের পেশাগত দক্ষতা, আধুনিক মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে জ্ঞান এবং সৃজনশীল শিক্ষাদানই শিক্ষার মানোন্নয়নের মূল ভিত্তি। তাই শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করা সময়ের অপরিহার্য দাবি।”
কর্মশালায় ধারাবাহিক মূল্যায়ন ও সামষ্টিক মূল্যায়নের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে সংরক্ষণ শিট প্রস্তুতকরণ, মূল্যায়ন তথ্য সংরক্ষণ, শিক্ষার্থীদের শিখন-অগ্রগতি প্রতিবেদন প্রণয়ন, মূল্যায়ন খাতা ব্যবস্থাপনা এবং ফলাফল প্রস্তুতের আধুনিক কৌশল নিয়ে অংশগ্রহণকারী শিক্ষকরা মতবিনিময় করেন।
প্রশিক্ষণে বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষকরা তাঁদের বাস্তব অভিজ্ঞতা ও কার্যকর শিক্ষণ-কৌশল অন্যান্য শিক্ষকদের সঙ্গে ভাগাভাগি করেন। শিক্ষার্থীদের শেখার অগ্রগতি পর্যবেক্ষণ, মূল্যায়ন ফলাফল বিশ্লেষণ এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে করণীয় বিষয়েও আলোচনা হয়।
এ সময় প্রধান শিক্ষক এম. নজরুল ইসলাম খান শিক্ষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং বর্তমান শিক্ষাক্রমে ধারাবাহিক মূল্যায়নের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, শিক্ষকদের পেশাগত উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক ইয়াসমিন ইসলাম, রুমানা পারভীন, মোহাম্মদ ইলিয়াছ, সুপন দেবনাথ, মেহেদী হাসান ছোটন, কনিকা দাস, মোমিনা আক্তার, লাকি দাস, সানজিদা আক্তার, চৈতি পাল, জান্নাত উর্মি, মিম আক্তারসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
চট্টগ্রাম মডেল স্কুল কর্তৃপক্ষ জানায়, শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্য আরও কার্যকর, আনন্দময় ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে বিদ্যালয়ে নিয়মিতভাবে এ ধরনের ইন-হাউস প্রশিক্ষণের আয়োজন করা হয়ে থাকে।
Editor : Md.Moslauddin (Bahar) Cell: 01919802081 Dhaka Office :: Manni Tower, Road 09,House : 1258 Mirpur Dhaka. Cell:01747430235 email : manobsomoynews@gmail.com Chattogram office :: Lusai Bhaban,( 2nd Floor) Cheragi Pahar Circle, Chattogram. Cell: 01919802081
© All rights reserved manobsomoy