বিশেষ প্রতিনিধি-এম নজরুল ইসলাম খান, চট্টগ্রাম
২৬ মে ২০২৬ চট্টগ্রামের 'Chittagong Maa-O-Shishu Hospital Medical College'- (চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল)–এর সিসিইউ ইউনিটের সামনে অপেক্ষমাণ রোগীর স্বজনদের অবস্থানস্থল থেকে মোবাইল ফোন ও মানিব্যাগ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে রোগীর স্বজনদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা যায়, হাসপাতালটির সিসিইউ ইউনিটের ৬ নম্বর বেডে চিকিৎসাধীন ছিলেন মোহাম্মদ হোসাইন। তাঁর রোগী-প্রতিনিধি ও নিকট আত্মীয় হিসেবে উপস্থিত ছিলেন মো. লোকমান হোসেন। গতকাল রাতে সিসিইউ ইউনিটের সামনে অপেক্ষমাণ রোগীর স্বজনদের নির্ধারিত স্থানে অবস্থানকালে তাঁর মোবাইল ফোন ও মানিব্যাগ চুরি হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের অভিযোগ, সিসিইউ ও আইসিইউ ইউনিটের সামনে প্রতিদিন অসংখ্য রোগীর স্বজন ও পেশেন্ট অ্যাটেনডেন্ট উদ্বেগ ও দুশ্চিন্তার মধ্যে রাতযাপন করেন। এমন একটি সংবেদনশীল স্থানে চুরির ঘটনা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক।
তাদের দাবি, হাসপাতালের ছয় তলায় সিসিইউ ইউনিটের সামনে স্থাপিত সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করলে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব হতে পারে। একই সঙ্গে ওই সময় উপস্থিত কেউ সন্দেহভাজন ব্যক্তিকে চিনে থাকলে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে দ্রুত সিসি ক্যামেরা পর্যবেক্ষণ, দোষীদের শনাক্ত, আইনগত ব্যবস্থা গ্রহণ এবং হাসপাতালের নিরাপত্তা জোরদারের দাবি জানানো হয়েছে।
Editor : Md.Moslauddin (Bahar) Cell: 01919802081 Dhaka Office :: Manni Tower, Road 09,House : 1258 Mirpur Dhaka. Cell:01747430235 email : manobsomoynews@gmail.com Chattogram office :: Lusai Bhaban,( 2nd Floor) Cheragi Pahar Circle, Chattogram. Cell: 01919802081
© All rights reserved manobsomoy