মাহমুদ হায়দার জীবন |
২৯শে এপ্রিল ২০২৬ইল রোজ বুধবার রাত ৮ টায় আশার আলো মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে চটগ্রাম কাজির দেউড়ি কিচেন রেস্তোরায় সংগঠনের নব নির্বাচিত সভাপতি মোঃ আবদুর নুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো:রুহুল আমিন সালমানের সঞ্চালনায় এক সভা অনুষ্ঠিত হয়।এতে পবিত্র কোরআন তেলওয়াত করেন মহিউদ্দিন মোঃ আলমগীর।উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রদান উপদেষ্টা লেখক ও মানবিক সংগঠক মোহাম্মদ কামরুল ইসলাম।উক্ত সভায় ৮ সদস্য বিশিষ্ট উপদেষ্ঠা পরিষদ ও ৩১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।প্রধান উপদেষ্ঠা হলেন,মোহাম্মদ কামরুল ইসলাম,অন্যউপদেষ্ঠরা হলেন, চৌধুরী সাইফুদ্দীন রাশেদ সিদ্দিকী,ক্যাপ্টেন আব্দুল মোতালেব,আবু তাহের চৌধুরী, ইঞ্জিঃ জাবেদ আবছার চৌধুরী,রোটারিয়ান এস.এম আজিজ
মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর ও মোঃ মনছুর আলম।অন্যদিকে কার্যনির্বাহী কমিটি সভাপতি মোঃ আবদুর নূর,সাধারণ সম্পাদক মো:রুহুল আমিন সালমান। সহ- সভাপতি আবদুল হাকিম, প্রবীর কুমার চৌধুরী, মাহমুদ হায়দার জীবন,মোহাম্মদ রফিক উদ্দিন সিকদার, মোঃ মাহতাব উদ্দিন। যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,ইমরান চৌধুরী,
হাজী মোঃমাঈন উদ্দিন, অর্থ সম্পাদক-মোঃ শরিফুল ইসলাম,সহ-অর্থ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা খাঁন, সাংগঠনিক সম্পাদক মো.নুর,সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতালেব, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ইলিয়াস রিপন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক- মোঃ জামাল হোসেন,দপ্তর সম্পাদক মোহাম্মদ রাসেল মাহমুদ, মহিলা সম্পাদিকা শারমিন আক্তার,শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক জুলেখা আক্তার জুলি,সহ-ক্রীড়া সাংস্কৃতিক সম্পাদক সুশমিতা চৌধুরী, ত্রাণ পুনঃবাসন সম্পাদক-মোঃ আতিকুর রহমান,সহ-ত্রাণ ও পুনঃবাসন সম্পাদক- মোহাম্মদ হাসমত আলী মনা,সমাজ কল্যান সম্পাদক মো:সাইফুল ইসলাম সিকদার, সহ-সমাজ কল্যান সম্পাদক-মোহাম্মদ জিসানুর রহমান,কার্যনির্বাহী সদস্য হলেন মোহাম্মদ আল-আমিন,মোঃ জসিম উদ্দিন সাগর, মোঃ সেলিম,মোঃ সাইফুল ইসলাম, মোহাম্মদ আরিফুল হক,আবুল কালাম, মোঃসোহেল,মোঃ আল আমিন শান্ত, মোহাম্মদ সাহাবুদ্দিন, মোঃ রাশেদ খাঁন, মুন্না দত্ত সহ প্রমুখ।
মোহাম্মদ কামরুল ইসলাম বলেন,যুগ যুগ ধরে সংগঠন মুলত জনগনের জন্য কাজ করে। মুলত উদ্দেশ্য মানুষের চেতনা ও মুল্যবোধকে জাগ্রত করা আর সংগঠনকে ভালোবাসা মানে মহত্বের চর্চা,মনুষ্যত্বের চর্চা,এক কথায় মানবিকতার চর্চা। মানুষে মানুষে আজ যে অসহিষ্ণুতা,অস্থিরতা,সামাজিক অবক্ষয়,সামাজিক মূল্যবোধের অভাব তাদূর করতে সুস্থ সংস্কৃতির বিকাশে যে কোন সুস্থ, স্বাভাবিক সংগঠনের মাধ্যমে এই দেশের মানুষকে জাগ্রত করতে হবে।
তিনি আরও বলেন, আমাদের জীবনকে আলোকিত করে অসহায়,দরিদ্র মানুষকে বেঁচে থাকার স্বপ্ন দেখায় মানুষকে আত্মবিশ্বাসী করে মানবিক সংগঠন মানুষকে বেঁচে থাকার অনুপ্রেরণার যোগান দেয়।যে কোন মানবিক সংগঠন যে কোন মানব কল্যানমূলক কাজে সম্পৃক্ত থাকে এবং মানুষ তাতে এক ধরনের সুখ অনুভব করে।তিনি বলেন সদস্যদের সততা, গঠন মুলক চিন্তা চেতনা আগামীর নতুন বাংলাদেশ বির্নিমানে ও মানুষের কল্যাণে এক কথায় যা মানব সেবা কে সতত উজ্জ্বীবিত করবে । তিনি আরও বলেন, প্রতিযোগীতা মুলক মানবসেবা,জবাবদিহিতা নিশ্চিত করে মানবতা কে আলিঙ্গন করতে খুব বেশী অর্থের প্রয়োজন হয়না, প্রয়োজন একটি নির্ভেজাল মন ও উপলদ্ধি। সংগঠনের সকল সদস্যকে তিনি ধন্যবাদ জানান।
চীনা দার্শনিক কনফুশিয়াস কে স্মরণ করে তিনি বলেন He who wished to secure the good of others, has already secured his own.
অর্থাৎ যে ব্যক্তি অন্যের কল্যাণের ইচ্ছা পোষণ করে সে প্রকৃত পক্ষে নিজের কল্যাণই নিশ্চিত করে।
পরিশেষে তিনি সকলকে ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।সভাপতি সুন্দর আয়োজনের জন্য সকল কে ধন্যবাদ ও অভিনন্দন জানান।
Editor : Md.Moslauddin (Bahar) Cell: 01919802081 Dhaka Office :: Manni Tower, Road 09,House : 1258 Mirpur Dhaka. Cell:01747430235 email : manobsomoynews@gmail.com Chattogram office :: Lusai Bhaban,( 2nd Floor) Cheragi Pahar Circle, Chattogram. Cell: 01919802081
© All rights reserved manobsomoy