মানব সময় ডেস্ক :
সুশিক্ষা,শিল্প -সাহিত্য , ক্রীড়া -সংস্কৃতি বিষয়ক বিশেষ সাহিত্য আড্ডা আয়োজনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা আজ (৬ এপ্রিল, সোমবার)দুপুরে নিউ মুরিং "আই কে কেজি এন্ড হাইস্কুল" প্রধান শিক্ষকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ।
পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে ও বাংলা নববর্ষ পালন করার লক্ষ্যে আলোর পথে যুব সাহিত্য ফোরাম ও আজকের মানব সময় পত্রিকার যৌথ উদ্যোগে " সাহিত্য আড্ডা" আয়োজনের প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক, সাংবাদিক সমন্বয়কারী সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা,মানব সময়ের সম্পাদক ও প্রকাশক এম মোসলেহ উদ্দিন বাহার,আই কে স্কুলের প্রধান শিক্ষক মোঃ ইব্রাহীম খলিল, সিনিয়র সাংবাদিক এম এন ইসলাম,পহেলা বৈশাখ উদযাপন কমিটির সিনিয়র সদস্য সৈয়দ মোঃ কায়সার আশরাফি, সদস্য ডাঃ উদয়ন কান্তি মিত্র,সদস্য মোঃ রাইসুল ইসলাম রিফাত, ও হাফেজ মুহাম্মদ ইদ্রিস, শিক্ষক মোঃ রাসেদ, শিক্ষিকা মিসেস শীমা চাকমা প্রমুখ।
বৈশাখী উদযাপনে ১২ এপ্রিল দুই বিভাগের ছাত্র-ছাত্রীদের কবিতা -ছড়া আবৃত্তি ও উপস্থিত বক্তৃতা এবং সাধারণ জ্ঞান প্রতিযোগিতার বাছাই, গুণীজন সংবর্ধনা - আলোচনা সভা ১৩ এপ্রিল বিকেলে আই কে স্কুল এন্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
উক্ত অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে ৭ সদস্য বিশিষ্ট একটি উপ কমিটি গঠন করা হয়েছে।
Editor : Md.Moslauddin (Bahar) Cell: 01919802081 Dhaka Office :: Manni Tower, Road 09,House : 1258 Mirpur Dhaka. Cell:01747430235 email : manobsomoynews@gmail.com Chattogram office :: Lusai Bhaban,( 2nd Floor) Cheragi Pahar Circle, Chattogram. Cell: 01919802081
© All rights reserved manobsomoy