মোসলেহউদ্দিন বাহার, চট্টগ্রাম :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বীর চট্টলার সম্মানিত নাগরিকবৃন্দ, বিএনপির সর্বস্তরের নেতাকর্মী, সাংবাদিক সমাজ, মেহনতি পেশাজীবী এবং দেশ ও প্রবাসে অবস্থানরত সকল মুসলিম ভাই বোনদের ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র রমজান মাস আমাদের ধৈর্য, সংযম, ত্যাগ এবং সহমর্মিতার এক অনন্য শিক্ষা দেয়। দীর্ঘ এক মাস কঠোর সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে বয়ে নিয়ে এসেছে অনাবিল আনন্দ ও প্রশান্তি। ঈদের এই চিরন্তন আবেদন হলো, সব ভেদাভেদ ভুলে সাম্য, ভ্রাতৃত্ব ও মানবিকতার বন্ধনে আবদ্ধ হওয়া। আমাদের লক্ষ্য হওয়া উচিত ঈদের এই আনন্দকে শুধু নিজের মাঝে সীমাবদ্ধ না রেখে সমাজ ও রাষ্ট্রের অসহায় ও দুস্থ মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া।
তিনি বলেন, বিগত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে আপনারা যে অভূতপূর্ব গণজোয়ার তৈরি করে বিপুল ভোটে বিএনপিকে নির্বাচিত করেছেন এবং দেশ পরিচালনার মহান দায়িত্ব অর্পণ করেছেন, সেজন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। জনগণের দেওয়া এই আমানত রক্ষা এবং একটি আধুনিক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে আমি আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করছি। গণতন্ত্র ও অধিকার আদায়ের এই অভিযাত্রায় আপনারা যেভাবে অতীতে পাশে ছিলেন, আগামীতেও সেভাবেই পাশে থাকবেন, এটাই আমার প্রত্যাশা।
ডা. শাহাদাত হোসেন বলেন, আসুন, আমরা হিংসা বিদ্বেষ ভুলে একে অপরকে বুকে জড়িয়ে নিই এবং সম্প্রীতির এক অনন্য উদাহরণ সৃষ্টি করি। ঈদের আনন্দ উদযাপনের পাশাপাশি আমাদের প্রিয় শহর চট্টগ্রামকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে সচেতন নাগরিক হিসেবে দায়িত্ব পালন করি। ব্যক্তিগত আনন্দের উর্ধ্বে উঠে আমরা যেন দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার শপথ গ্রহণ করি।
তিনি সকলের সুখ, শান্তি ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বলেন, ঈদের এই পবিত্র আলোয় দূর হয়ে যাক সব অন্ধকার। ঈদ বয়ে আনুক অনাবিল শান্তি, সম্প্রীতি ও কল্যাণ। আসুন, সবাই মিলে একটি সুখী ও সমৃদ্ধ আগামী গড়ি।
ঈদ মোবারক।
Editor : Md.Moslauddin (Bahar) Cell: 01919802081 Dhaka Office :: Manni Tower, Road 09,House : 1258 Mirpur Dhaka. Cell:01747430235 email : manobsomoynews@gmail.com Chattogram office :: Lusai Bhaban,( 2nd Floor) Cheragi Pahar Circle, Chattogram. Cell: 01919802081
© All rights reserved manobsomoy