মানব সময় ডেস্ক :
রমজানের শেষ দশ দিন দানসদকা সবচেয়ে উত্তম দিন, যাকাত আরবি শব্দ যার আভিধানিক অর্থ পবিত্রতা, প্রবৃদ্ধি বা বৃদ্ধি পাওয়া, শরীয়তের ভাষায় সম্পদশালী মুসলমানদের নিসাব পরিমাণ সম্পদ থাকলে ,বছরের শেষে তার উপর ২.৫ গরিব, অসহায় মানুষের মাঝে বন্টন করাকে যাকাত বলে।যাকাতের মূল উদ্দেশ্য হলো দরিদ্র ব্যক্তির অভাব দূর করা। যদি সেই অভাবী ব্যক্তির কাপড়ের চেয়ে খাবারের বা ঋণের টাকা পরিশোধের বেশি প্রয়োজন থাকে, তবে তাকে কাপড় না দিয়ে নগদ টাকা দেওয়াটাই বেশি সওয়াবের কাজ।৩. নগদ টাকা বনাম কাপড়: কোনটি উত্তম?বর্তমানে যাকাত নগদ টাকা দিয়ে দেওয়া বেশি উত্তম। কারণ,১. নগদ টাকা দিয়ে গরিব ব্যক্তি তার প্রয়োজনমতো ওষুধ, খাবার বা সন্তানের স্কুলের বেতন দিতে পারে।২. অনেক সময় দেখা যায় একজন গরিব মানুষ অনেকগুলো যাকাতের শাড়ি পায়, যা তার কাজে লাগে না এবং সে বাধ্য হয়ে তা কম দামে বাজারে বিক্রি করে দেয়। এতে তার আর্থিক ক্ষতি হয়।এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা প্রায়শই দেখি মানুষ কিছু মানবিক সংগঠনের মাধ্যমে যাকাতের লুঙ্গি শাড়ি বন্টন করে থাকে, এটা অনেক ভালো দিক, কিন্তু ওখান থেকে এনে আপনি আপনার আত্মীয়-স্বজন গাড়ির ড্রাইভার দারোয়ান, ঘরের ভুয়া, গরীব ভাই বোন কে দিতে যাবেন না, আপনার যদি দেয়ার মন-মানসিকতা নাই থাকে , তবে না দেন, তাও ভাল, কিন্তু যাকাতের নামে এমন কিছু করবেন না ,যাতে গরিব মানুষটি মনে কষ্ট পায়, মানুষকে লোক দেখানো কাজ না করে, বরং আল্লাহ সন্তুষ্টির জন্য কিছু করুন, আসুন আমরা আমাদের দৃষ্টিভঙ্গি বদলায়
Editor : Md.Moslauddin (Bahar) Cell: 01919802081 Dhaka Office :: Manni Tower, Road 09,House : 1258 Mirpur Dhaka. Cell:01747430235 email : manobsomoynews@gmail.com Chattogram office :: Lusai Bhaban,( 2nd Floor) Cheragi Pahar Circle, Chattogram. Cell: 01919802081
© All rights reserved manobsomoy