নিজস্ব প্রতিনিধি :
বুধবার ২৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ দুপুরে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহবুব হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ২৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ বুধবার মধ্যরাত ১টায় কোস্ট গার্ড স্টেশন রূপসা কর্তৃক খুলনার রূপসা থানাধীন আলাইপুর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে প্রায় ৫৪ হাজার ৪০০ টাকা মূল্যের ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ ১ মাদক কারবারিকে আটক করা হয়।জব্দকৃত আলামত ও আটককৃত মাদক কারবারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে রুপসা থানায় হস্তান্তর করা হয়।
তিনি আরও বলেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
Editor : Md.Moslauddin (Bahar) Cell: 01919802081 Dhaka Office :: Manni Tower, Road 09,House : 1258 Mirpur Dhaka. Cell:01747430235 email : manobsomoynews@gmail.com Chattogram office :: Lusai Bhaban,( 2nd Floor) Cheragi Pahar Circle, Chattogram. Cell: 01919802081
© All rights reserved manobsomoy