
মানব সময় শিক্ষা ডেস্ক :
১ জানুয়ারি ২০২৬ নতুন শিক্ষাবর্ষের প্রথম দিনটি শিশুদের জন্য চিরচেনা এক অনাবিল আনন্দের বার্তা নিয়ে আসে।
নতুন বইয়ের ঘ্রাণে, আনন্দে ও উৎসবের মুখর শিক্ষঙ্গন।
বাংলাদেশ সরকারের ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে ২০২৬ শিক্ষাবর্ষের সূচনালগ্নে সারাদেশব্যাপী বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের সঙ্গে সামঞ্জস্য রেখে চট্টগ্রাম মডেল স্কুলে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে পাঠ্যপুস্তক বিতরণ।
নতুন বইয়ের ঘ্রাণে মুখর হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ। হাতে নতুন পাঠ্যপুস্তক পেয়ে শিক্ষার্থীদের চোখেমুখে ফুটে ওঠে উচ্ছ্বাস ও আনন্দের ঝিলিক। শিশুদের হাসি, কলরব ও প্রাণচাঞ্চল্যে বিদ্যালয়টি এদিন রূপ নেয় এক আনন্দঘন মিলনমেলায়। শিক্ষার সামগ্রী বিতরণ, নতুন শিক্ষাবর্ষের কার্যক্রমের সূচনা এবং শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকদের আন্তরিক অংশগ্রহণ অনুষ্ঠানটিকে করে তোলে ব্যতিক্রমী ও স্মরণীয়।স্কুলের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি, পরিচালক মোসা. ইয়াসমিন ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য
রাখেন চট্টগ্রাম মডেল স্কুলে প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক এম নজরুল ইসলাম খান।
পাঠ্যপুস্তক বিতরণকে কেন্দ্র করে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষকবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সরকারি পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক এম নজরুল ইসলাম খান উপদেশ মূলক এবং পাঠ্যপুস্তক নতুন পাঠ্যপুস্তক সুন্দরভাবে ব্যবহার বিধি এবং তাদের পড়ালেখার নতুন উদ্যোগে আরো শিক্ষায় উৎসাহ উদ্দীপনা বৃদ্ধিতে পরামর্শ সূচক বক্তব্য দেন।
এতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা পরিচালক ইয়াসমিন ইসলাম,সিনিয়র শিক্ষক মোঃ ইলিয়াছ,রুমানা পারভীন, কণিকা দাস, লাকি আক্তার, মমিনা আক্তার সহ প্রমুখ।
নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীর শিক্ষাজীবনের শুরু হোক আনন্দ আগ্রহ ও সাফল্যে ভরপুর।
সব মিলিয়ে ২০২৬ শিক্ষাবর্ষের প্রথম দিনটি চট্টগ্রাম মডেল স্কুলে নতুন বইয়ের আনন্দ, শিক্ষার প্রত্যয় ও সামাজিক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে স্মরণীয় হয়ে থাকবে।
Editor : Md.Moslauddin (Bahar) Cell: 01919802081 Dhaka Office :: Manni Tower, Road 09,House : 1258 Mirpur Dhaka. Cell:01747430235 email : manobsomoynews@gmail.com Chattogram office :: Lusai Bhaban,( 2nd Floor) Cheragi Pahar Circle, Chattogram. Cell: 01919802081
© All rights reserved manobsomoy