নিজস্ব প্রতিবেদক,মানব সময় :
নগরীর পতেঙ্গা সী বিচ রোডে( চরবস্তি এলাকায়) রোববার ভোর রাতে এক মর্মান্তিক দুর্ঘটনায় ইপিজেড থানা যুবদলের সদস্য সচিব, বন্দরটিলা নিবাসী মোঃ জাহাঙ্গীর স্ওদাগরের প্রথম পুত্র মোঃ আজিম সোহেল (৩৭) মৃত্যু বরণ করেছেন।
মরহুম সোহেলের মৃত্যুতে জানাযা নামাজ শেষে সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন হযরত আলী শাহ জামে মসজিদ প্রাঙ্গণে এক শোক বার্তায় গভীর শোকাহত ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। তিনি বলেন,সদা হাস্যোজ্জ্বল মুখে কথা বলা যুবদলের সিনিয়র এক নেতা কে হারালাম আমরা। আরো শোক প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা সদস্য ইসরাফিল খসরু, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ,৩৯ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল, নগর বিএনপির সদস্য মোঃ নুরুজ্জামান কন্ট্রাক্টর,নগর যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন দিপ্তী,সা: সম্পাদক মোঃ শাহেদ, সাংগঠনিক সম্পাদক -মোঃ ইকবাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ এমদাদুল হক, নগর কৃষক দলের আহ্বায়ক মোঃ আলমগীর,নগর ছাত্রদলের সাইফুল আলম, ইপিজেড থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রোকন উদ্দিন মাহমুদ খলিল, সিনিয়র সহ-সভাপতি মোঃ মোজাদ বারেক, সিনিয়র যুগ্ম সম্পাদক জাবেদ আনসারী, সহ- সভাপতি মোঃ শাহজাহান, মোঃ আলী সাজু,ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ আশরাফ উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক -মোঃ আলমগীর, বিএনপি নেতা মোঃ শরীফ, মিজানুর রহমান পারুল, মোঃ ন ওশাদ হোসেন,সাবেক ছাত্রদল নেতা মোঃ হোসেন টিটু,আর,জে রাসেল, ইপিজেড থানা যুবদলের হুসনী মোবারক রিয়াদ, স্বেচ্ছাসেবক দলের ইউসুফ সুমন, সাইফুল ইসলাম,রায়হান সাদ্দাম রানা,আল সাবা,ছাত্রদলের আকিব জাভেদ, সাজ্জাদ হোসেন রুপি,শ্রমিক দলের কপিল উদ্দিন,কৃষক দলের মাসুদ হোসেন রনি, গণজাগরণ দলের ওমর ফারুক, আঃ করিম সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
আজ বাদে জোহর আলী শাহ জামে মসজিদে মরহুমের জানাজা শেষে মহল্লার কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
নেতৃবৃন্দরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করেন।
Editor : Md.Moslauddin (Bahar) Cell: 01919802081 Dhaka Office :: Manni Tower, Road 09,House : 1258 Mirpur Dhaka. Cell:01747430235 email : manobsomoynews@gmail.com Chattogram office :: Lusai Bhaban,( 2nd Floor) Cheragi Pahar Circle, Chattogram. Cell: 01919802081
© All rights reserved manobsomoy